
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশজুড়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ শুরু করেছে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে ক্রেতারা ১০ লাখ টাকা পর্যন্ত জয়ের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক এবং নিশ্চিত ক্যাশ ভাউচার।
সম্প্রতি রাজধানীতে মার্সেলের কর্পোরেট অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এবং অভিনেতা ইরফান সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালীন সময়ে দেশব্যাপী মার্সেলের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা সিলিং ফ্যান কেনার পর ক্রেতাদের তথ্য ডিজিটালভাবে নিবন্ধন করা হবে। এরপর একটি স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে, ক্রেতা ১০ লাখ টাকা, ক্যাশব্যাক অথবা অন্যান্য উপহার পেয়েছেন কি না।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “প্রতিটি বড় উৎসবকে সামনে রেখে আমরা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকি। এবারের ঈদুল আযহাতেও তার ব্যতিক্রম নয়। আমরা আশা করছি, আগের মতো এবারও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ক্যাম্পেইন সফল হবে।”
মার্সেল জানিয়েছে, এই ক্যাম্পেইনের অংশ হিসেবে বিক্রয়োত্তর সেবাকে আরও আধুনিক করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করা হচ্ছে। পণ্য কেনার পর গ্রাহকের নাম, মোবাইল নম্বর এবং পণ্যের বিস্তারিত তথ্য সার্ভারে সংরক্ষণ করা হবে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাওয়া যাবে।
এছাড়া, এই ডাটাবেজের মাধ্যমে গ্রাহকের মতামত ও সেবার মান উন্নয়নের সুযোগও তৈরি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের ঈদুল আযহা পর্যন্ত দেশজুড়ে এই ক্যাম্পেইন কার্যক্রম চলবে। সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ ক্রেতাদের অভিজ্ঞতা সহজ ও আকর্ষণীয় করার পাশাপাশি বিক্রয়োত্তর সেবাকেও আরও কার্যকর করবে।