
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা এক হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। গত ২৪ ঘণ্টায় এ-সংক্রান্ত রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৯১৭ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৯৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৯১ জনের।
এদিকে গত এক দিনে ৮৪৩ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।