
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা পরিবর্তন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার কার্যালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পরিবর্তে তিনি চলতি মাসের শেষ দিকে ওয়াশিংটন সফর করবেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। জানানো হয়েছে, মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠান মাসের শেষ পর্যন্ত পিছিয়ে যাওয়ায় নেতানিয়াহুর সফরের সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।
সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। এমন এক সময়ে এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার উত্তেজনা বেড়েছে এবং লেবাননকে ঘিরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনা চলছে।