
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচালিত ‘অবৈধ ইরান যুদ্ধ’ বন্ধের উদ্যোগ নিয়েছেন দেশটির কয়েকজন সিনেটর। এ লক্ষ্যে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে একটি যৌথ রেজুলেশন উত্থাপন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সিনেটর জন হিকেনলুপারের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সিনেটর জন হিকেনলুপার লিখেছেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ ইরান যুদ্ধ থামানোর জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছি।’
তিনি আরও বলেন, এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে জ্বালানি তেল ও সারের দাম ব্যাপকভাবে বেড়েছে এবং দেশের সামরিক অস্ত্রভাণ্ডারের মজুতও ফুরিয়ে এসেছে।
এ পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সিনেটর হিকেনলুপার।