
রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
শনিবার সকালে এনসিপির নেতারা জাদুঘরের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার নানা স্মারক, আলোকচিত্র, নথিপত্র ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে নেতারা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তারা উল্লেখ করেন।