
তিন বছরেরও কম সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েল ৩০ বছর ধরে মজুত করে রাখা সমপরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে। এতে দেশটির সামরিক বাহিনীর সেনাসদস্য, সামরিক সরঞ্জাম ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর নিজস্ব সম্পদ ও রসদ দ্রুত ফুরিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, এই ক্ষতি কাটিয়ে ওঠা সেনাসদস্যদের জন্য বেশ কঠিন হয়ে পড়বে।
এতে আরও বলা হয়, যুদ্ধের কারণে হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এর ফলে সামরিক বাহিনীর সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই