
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের প্রভাব পড়েছে প্রতিবেশী ইরাকের অর্থনীতিতেও। দুই দেশের সংঘাতের কারণে ইরাকের আর্থিক ক্ষতির পরিমাণ ৬০ বিলিয়ন ডলার বা ৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির ভিত্তিতে দেশটির সংবাদ সংস্থা এ তথ্য প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের বিরোধ এবং চলমান সংঘাত ইরাকের সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। যুদ্ধের প্রভাবে দেশটির বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে।
ইরাক সরকারের উদ্বেগ, যুক্তরাষ্ট্র ও ইরানের এই সংঘাতের প্রভাব শুধু তাদের প্রতিবেশী দেশটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে পণ্য ও সেবার দাম বেড়ে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কাও প্রকাশ করেছে দেশটি।