
আজ সোমবার ২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ থেকে এ সূর্যগ্রহণটি দেখা যাবে না। তবে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু অঞ্চলে এটি দৃশ্যমান হবে। বিশেষ করে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
উল্লেখ্য, বলয়গ্রাস সূর্যগ্রহণ তখন ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করলেও চাঁদের আপাত ব্যাস সূর্যের চেয়ে ছোট থাকায় সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো উজ্জ্বল অংশ দৃশ্যমান থাকে।