
১৭ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। একইভাবে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রতিশ্রুতি দিয়ে এসেছে সুষ্ঠু-নিরপেক্ষ একটি নির্বাচনের। প্রধান উপদেষ্টা ভোট দেওয়ার পর খুবই উচ্ছাসের সাথে বলেছেন, ইতিহাসের মহা আনন্দের দিন আজ। কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি দেশের বিভিন্ন অঞ্চলে অনিয়ম এবং সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল রাতেও উত্তপ্ত ছিল সারাদেশের নির্বাচনি পরিস্থিতি। দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সর্বশেষ সংবাদ শিরোনামগুলো ঢাকাওয়াচের পাথকদের জন্য তুলে ধরা হলো-
আজকে প্রথমেই সারাদেশের নজর কেড়েছে ঢাকা-৮ আসনের জামায়াত-এনসিপি জোট প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও অবরুদ্ধের ঘটনা। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে নাসীরুদ্দীন অবরুদ্ধ হয়নি, সমর্থকদের ভীড়ের কারণে বের হতে পারছিলেন না।

নির্বাচনের ঘটনাপ্রবাহের সাথে ছড়িয়ে পড়েছে অপপ্রচার, সরকারের পক্ষ থেকে গুজবের বেপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতির বেপারে ধারাবাহিক প্রতিশ্রুতি দিয়ে এসেছে, কিন্তু ভোটের দিন বাস্তব পরিস্থিতি অনেকটাই ভিন্ন। সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও বিভিন্ন অঞ্চলে ঘটেছে অনিয়ম ও সহিংসতা।
আগে থেকেই ব্যালটে সিল মারা ছিল- এমন অভিযোগ জানিয়েছে একাধিক ভোটার ও প্রার্থী। ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগও করেছেন অনেকে, তাসনিম জারাও জানিয়েছেন তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
সারাদেশের সহিংসতা, জালভোট ও অন্যন্য
জালিয়াতি ও সহিংসতা
ভোটার উপস্থিতি ও গোপালগঞ্জ


.jpeg)