
সিলেটে রাজনৈতিক কর্মসূচি শেষে সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) রাত ৮টা ১৫ মিনিটে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বেসরকারি বিমানের ফ্লাইটে সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
সফরকালে সন্ধ্যা ৬টার দিকে শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক কর্মিসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কর্মিসভা শেষে সেখান থেকে সরাসরি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি।