
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের ভুল নীতি ও পথে সতর্কতার ভূমিকায় থাকবে, এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৫ মার্চ) এনসিপি মহানগর উত্তরের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “সংস্কারের পক্ষে এনসিপির লড়াই অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্মের প্রতি মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে দলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
মাহফিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঐকমত্য কমিশনের প্রক্রিয়া থেকেই বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।”
তিনি দাবি করেন, বিএনপি গণভোটের পক্ষে থাকলেও মূল সংস্কারগুলোর ক্ষেত্রে সমর্থন দিচ্ছে না এবং নিজেদের মতো করে সংস্কার প্রক্রিয়া চালাতে চায়।
নাহিদ ইসলাম আরও যোগ করেন, “সরকারই এনসিপিকে সর্বোচ্চ বিরোধিতার পথে ঠেলে দিচ্ছে।”