
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার রেদোয়ান আসিফ।
শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
ইঞ্জিনিয়ার রেদোয়ান আসিফ এর আগে বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রদলের রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি পরিচিত। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এই ছাত্রনেতা।
নবনির্বাচিত সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রেদোয়ান আসিফ এক প্রতিক্রিয়ায় জানান, "দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমি কাজের মাধ্যমে দিতে চাই।"
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজসহ জেলা ও মহানগরে একযোগে ২৯টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব কমিটির কোনোটি নতুন, কোনোটি পূর্ণাঙ্গ আবার কোনোটি বর্ধিত করা হয়েছে। রাজপথের সক্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে মূল্যায়ন করেই এই কমিটিগুলো গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।