
ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা নতুন এক মহাকাব্য সৃষ্টি করল বাংলাদেশ। ম্যাচের শেষ দিনে জয়ের জন্য নাজমুল হোসেন শান্তর দলের প্রয়োজন ছিল মাত্র ৩টি উইকেট, পক্ষান্তরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে সমীকরণ দাঁড়িয়েছিল ১২১ রানের। পঞ্চম দিনের শুরুতে পাকিস্তানি ব্যাটারদের দারুণ প্রতিরোধে একপর্যায়ে সফরকারী শিবিরে তীব্র শঙ্কা জেগেছিল—স্বাগতিকরা রান তাড়া করার কোনো নতুন বিশ্বরেকর্ডই না গড়ে ফেলে!
তবে নাটকীয়তায় ঠাসা ম্যাচের শেষ মুহূর্তে বুক চিতিয়ে লড়ে সেই আশঙ্কাকে সত্যি হতে দেয়নি টাইগাররা। মাত্র ১২ বলের ব্যবধানে পাকিস্তানের শেষ ৩টি উইকেট উপড়ে ফেলে ম্যাচ ও সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে বাংলাদেশ। এই অবিশ্বাস্য জয়ে বাবর আজমদের হোয়াইটওয়াশ করার পাশাপাশি পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ইতিহাস গড়ার গৌরব অর্জন করল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
বিস্তারিত আসছে…