
সাবেক কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি ইতালি জাতীয় ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
ইতালিয়ান সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস ইতালি জানিয়েছে, আন্দ্রেয়া পিরলোকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, পিরলোর নিয়োগের বিরোধিতা করেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিওভানি মালাগো। জাতীয় দলের কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে মাত্র ১০ দিন আগে মালদিনি ও লিয়ান্দ্রোকে টেকনিক্যাল দায়িত্ব দেওয়া হয়েছিল।
এর আগে টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর ইতালির প্রধান কোচ জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেন। তার শূন্য পদে মালদিনির প্রথম পছন্দ ছিলেন সাবেক সতীর্থ আন্দ্রেয়া পিরলো।
তবে শেষ পর্যন্ত পিরলোকে প্রধান কোচের দায়িত্ব না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন মালদিনি।
ইতালির জাতীয় দল নতুন কোচ নিয়োগ ও টেকনিক্যাল কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। মালদিনির পদত্যাগ সেই প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।