
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জরুরি বৈঠক করেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দলীয় আমির ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে এই বৈঠক সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়।
বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম। তিনি জানান, বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, সংসদীয় কৌশল এবং সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।