
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ও পারিবারিক কারণে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেন। যদিও তার চুক্তির মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী পূর্বে পুলিশের সদর দফতরের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০১৬ সালের নভেম্বর মাসে দায়িত্ব থেকে অব্যাহতি পান। এরপর ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।