
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের একটি নতুন বহর দেশটির দিকে অগ্রসর হচ্ছে।
এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, ইসরায়েলের অভিমুখে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন আক্রমণ তারা শনাক্ত করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’
আইডিএফ আরও জানায়, সাম্প্রতিক কয়েক মিনিটের মধ্যেই হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সরাসরি আগাম সতর্কবার্তা পাঠিয়েছে, যাতে তারা দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে পারেন।