
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হৃদ্যন্ত্রের সমস্যার কারণে শনিবার সকালে মন্ত্রী কন্টিনেন্টাল হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা তার এনজিওগ্রামসহ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী পরশু থেকে তিনি নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেবেন।
হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং শারীরিকভাবে ভালো রয়েছেন।