
রাজধানীর গুলশান-২ এলাকার একটি রেস্তোরাঁ থেকে শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর।
তিনি জানান, গুলশান-২-এর একটি রেস্তোরাঁয় অবস্থানকালে সাজ্জাতুজ জুম্মাকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আদালতের চারটি পৃথক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসব পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।