
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভাজনের দাবিতে হওয়া আন্দোলনের ঘটনায় সাময়িক বরখাস্তের পর লঘুদণ্ড পাওয়া ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে সরকার।
গত ২ সেপ্টেম্বর এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিবের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। একই দিনে এনবিআরের ওয়েবসাইটেও বিভিন্ন প্রজ্ঞাপন প্রকাশের তথ্য পাওয়া যায়।
রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে ওই প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত প্রজ্ঞাপনগুলোতে এনবিআর বিভাজনের আন্দোলনের কারণে শাস্তির মুখে পড়া ২১ কর্মকর্তার ওপর আরোপ করা লঘুদণ্ড মওকুফের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।