
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২০১ শিশুর মৃত্যু হলো।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ১৬৭ শিশু।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক হাজার ৮৪ শিশু। আর গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৬ হাজার ৬৪৬ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮৩ শিশু। গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১১১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২০ হাজার ২৪৭ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ১১ হাজার ৩০৩ শিশু।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ১০৫ শিশু।