
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
রোববার (১০ মে) দুপুর আড়াইটার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।
নিজেই গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক সাইফুদ্দিন। তিনি বলেন, ‘রোববার দুপুর ২টার পরে উপাচার্যের কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।’
পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণেই পদত্যাগ করছি।’
উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পান অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। প্রায় ২০ মাস দায়িত্ব পালনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২৬ সালের ১০ মে তিনি পদত্যাগ করেন।