
রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে তারা কাজ করছে।
প্রাথমিকভাবে চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।