
শেরপুরের নালিতাবাড়ীতে ১শ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে আটককৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে, একইদিন ভোররাতে ডিবির একটি আভিযানিকদল উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
অভিযানে আটককৃতরা হলেন- উপজেলার পাঁচগাঁও এলাকার মমতাজ আলীর ছেলে জুয়েল রানা (২৮), দক্ষিণ রাণীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মুছা মিয়া (২৫), ডহরিয়াপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে কাউছার আলী (৩০) ও একই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে রিয়াদ হাসান (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই কামারুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পাঁচগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় সেখানে থাকা চার ব্যক্তিকে সন্দেহ হলে প্রথমে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কাগজে মোড়ানো ১শ পিস ইয়াবা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।