
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও গ্ল্যামার দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। সামাজিক মাধ্যমে প্রায়ই নতুন লুকে হাজির হয়ে আলোচনায় আসেন এই তারকা। এবারও এক সাহসী ও ক্ল্যাসি লুক শেয়ার করে নজর কাড়লেন তিনি।
সোমবার রাতে নিজের সামাজিক মাধ্যমে একঝাঁক নতুন ছবি প্রকাশ করেন মিম। ছবিগুলোতে তাকে দেখা যায় উজ্জ্বল লাল রঙের বডিফিটেড স্লিভলেস ড্রেসে। হাঁটু পর্যন্ত লম্বা এই পোশাকের নিচে ছিল দৃষ্টিনন্দন স্লিট।
লুকটি আরও গ্ল্যামারাস করে তুলতে তিনি পরেছেন কালো সানগ্লাস, সোনালী ইয়ার রিং এবং মিলিয়ে লাল লিপস্টিক। বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে ফ্যাশনেবল পোজে বসে থাকতে, আবার হেঁটে যাওয়ার ভঙ্গিতেও ধরা দিয়েছেন তিনি।
তার এই ‘রেড হট’ অবতার প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে তার লুকের প্রশংসা করে মন্তব্য করেছেন—“লাল রঙে একেবারে চোখ ধাঁধিয়ে দিয়েছেন” এবং “আপনি বলিউড তারকাদের থেকেও বেশি কিছু।”
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি বিদ্যা সিনহা মিম বর্তমানে দেশের বিভিন্ন শীর্ষ ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। ব্যস্ততার মাঝেও তার ফ্যাশন স্টেটমেন্ট নিয়মিতই ভক্তদের আকর্ষণ করছে।