
রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় তাম্বোভ অঞ্চলে একটি লজিস্টিকস কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৪ জন আহত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শনিবার (১৮ জুলাই) তাম্বোভ অঞ্চলের গভর্নর ইয়েভজেনি পেরভিশভ হামলার তথ্য নিশ্চিত করেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, রাতের বেলায় কোটভস্ক শহরে অবস্থিত ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিকস কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় সেখানে রাতের শিফটে কর্মরত কর্মীরা দায়িত্ব পালন করছিলেন।
গভর্নর বলেন, হামলায় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। আহত ২৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।