
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান এবং সামরিক উত্তেজনা কমাতে তিন দফা শর্ত সামনে এনেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে তেহরানের অবস্থান স্পষ্ট করে এসব শর্তের কথা জানিয়েছেন।
মোহসেন রেজাই বলেন, ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, অবরুদ্ধ করে রাখা ইরানের অর্থ ফেরত দেওয়া এবং নৌবাহিনীর ওপর আরোপ করা অবরোধ প্রত্যাহার করা।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতারের মধ্যস্থতায় ইতোমধ্যে এসব শর্ত যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।
এদিকে, রেজাই জানান, শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের অবসানই নয়, সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যকার যুদ্ধও স্থায়ীভাবে বন্ধ হোক—এমন প্রত্যাশা রয়েছে ইরানের। তাঁর ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে হুথিরাও আগ্রহী।
তথ্যসূত্র: আল-জাজিরা