
বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।