
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, মহান আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস নসীব করুন।”
দুর্ঘটনার কারণ দ্রুত উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন বলেও উল্লেখ করেন।
উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।