
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পাঁচ দিনের ব্যবধানে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবার খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ।
কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানায়, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। পানি দ্রুত বাড়তে থাকায় এবং রাঙামাটির বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি ও ভাঙনের আশঙ্কা দেখা দেওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো আবার বন্ধ করে দেওয়া হবে।
এর আগে গত ২৯ আগস্ট হ্রদের পানির উচ্চতা ১০৬ দশমিক ০১ ফুট এমএসএলে পৌঁছালে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে পানির উচ্চতা আরও বাড়তে থাকায় পর্যায়ক্রমে জলকপাট খোলার পরিমাণ বাড়িয়ে প্রতিটি গেট সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত খোলা হয়। তখন প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল।
পরে পানির উচ্চতা কমে আসায় গত ৬ সেপ্টেম্বর ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে আবারও হ্রদের পানি বাড়তে থাকায় শুক্রবার সকাল থেকে জলকপাটগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।
কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। পরিস্থিতি বিবেচনায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।’
কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানির উচ্চতা নিয়ন্ত্রণে রেখে সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগাম সতর্কতামূলক ব্