
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে আটক করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, ধারালো অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি ৬২টি মামলা করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটকদের মধ্যে রমনা বিভাগে ৪১, লালবাগে ৪২, ওয়ারীতে ৯৫, মতিঝিলে ৪৪, তেজগাঁওয়ে ৫৯, মিরপুরে ১৪৪, গুলশানে ৫৫, উত্তরা বিভাগে ৪৯ এবং এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগে ১৩ জন রয়েছেন।
অভিযানে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪ দশমিক ২ গ্রাম হেরোইন, চার পুরিয়া হেরোইন, ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, দুটি চাকু ও দুটি কাটার উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।