
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান আবারও নতুন লুকে মুগ্ধতা ছড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই অভিনেত্রী সম্প্রতি নিজের নতুন কিছু ছবি প্রকাশ করেছেন, যা ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।
সবুজ প্রকৃতির মনোরম পরিবেশে তোলা ছবিগুলোতে অহনাকে দেখা গেছে শান্ত, স্নিগ্ধ ও নান্দনিক এক আবহে। হালকা সবুজাভ নকশাদার ওড়না এবং বাদামি রঙের স্টাইলিশ হেডর্যাপে তার সাজে ফুটে উঠেছে ভিন্নমাত্রার সৌন্দর্য।
ক্যামেরার দিকে নিবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকা অহনার অভিব্যক্তি এবং পরিমিত সাজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। ভক্তরা তার রুচিশীল ও সাদামাটা উপস্থাপনাকে স্বাগত জানিয়ে নানা ইতিবাচক মন্তব্য করছেন। অনেকের মতে, গ্ল্যামারের পাশাপাশি মার্জিত উপস্থিতিতেও সমানভাবে নিজেকে উপস্থাপন করতে জানেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০০৭ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন অহনা রহমান। এরপর একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন।